ফ্রিল্যান্সিং সাইট গুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি সাইট হল
ওডেস্ক(oDesk)। এই সাইটে প্রচুর বাংলাদেশী ফ্রিল্যান্সারা সফলতার সাথে কাজ
করে যথেষ্ট পরিমানে অর্থ উপার্জন করছে। এই ফ্রিল্যান্সিং সাইটের সবচেয়ে
বড় প্লাস-পয়েন্ট গুলো হল- এখানে প্রচুর পরিমানে কাজ পাওয়া যায় এবং অর্থ
উত্তোলনের ক্ষেত্রে কোন রকমের ঝামেলা নেই। এই সাইটটি বাংলাদেশ, ভারত,
পাকিস্তান সহ অন্যান্য দেশের ফ্রিল্যান্সারদের জন্য অত্যন্ত কর্ম-উপযোগী
ফ্রিল্যান্সিং সাইট। ইন্টারনেট থেকে আয়ের একটি ভাল এবং উন্নত মাধ্যম হল এই
ফ্রিল্যান্সিং সাইট ওডেস্ক। কিছু কাজ জানলে এই ওয়েব-সাইট থেকে প্রচুর
পরিমানে আয় করা সম্ভব। আমি এবং আমার কিছু ফ্রেন্ড মিলে ওডেস্কে একটি
গ্রুপ(এজেন্সি) তৈরি করেছি এবং সেখানে আমরা গ্রুপবেধে কাজ করি। আয়ের
ব্যাপারে শুধুমাত্র একটি কথাই বলি যে, ওডেস্কে আমি যে দিন থেকে কাজ করা
শুরু করেছি সেদিন থেকে আমার মাসিক সর্বনিম্ন ইনকাম হল ২০,০০০ টাকা

