ব্লগিং একটি সৃজনশীল পেশা। নিজের জ্ঞান, অভিজ্ঞতা, কৌশল, এক কথায় বলতে গেলে আপনি যা জানেন তা নিয়ে অন্যের সাথে জ্ঞান শেয়ার করাই হলো ব্লগিং। বর্তমানে আইটি সেক্টর দ্রুত গতিতে এগিয়ে চলছে, একে ব্যবহার করে আপনার জ্ঞান শেয়ারের পাশাপাশি আয়েরও রয়েছে বিশাল সুযোগ। ব্লগিং করে আয়ের বহু মাধ্যম রয়েছে। বাংলা বা ইংরেজী যেকোন মাধ্যমেই ব্লগিং করতে পারেন, তবে ইংরেজী ব্লগিং করলে অন্যান্য ভাষাভাষির ভিজিটর পাওয়া যাবে বেশী এবং সমস্যা নেই বাংলা ভাষায়ও ব্লগিং করতে পারেন। আপনি যে বিষয়ের উপর লিখতে ভাল লাগে ঐ বিষয়ের উপর ব্লগ লিখতে পারেন, যেমন-যিনি খেলাধুলা পছন্দ করে তিনি খেলাধুলা বা পত্রপত্রিকা ইত্যাদি যেকোন বিষয় নিয়ে লিখতে পারেন, আর যিনি আইটি বিষয়ে দক্ষ তিনি এ বিষয়ে লিখতে পারেন, এভাবে যেকোন বিষয়ে ব্লগিং করা যাইতে পারে। এতে আপনার সাইটে বিজ্ঞাপন ও পণ্যের প্রচার করে আয় করতে পারেন। বর্তমানে বাংলা ওয়েব সাইটেও বিজ্ঞাপন ব্যবহারের সুযোগ রয়েছে। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন অনলাইন বিজ্ঞাপনী সংস্থা রয়েছে, যারা বাংলা ওয়েব সাইটে বিজ্ঞাপন দিয়ে থাকে, এ ধরনের একটি কোম্পানী হচ্ছে
আমাদেরএ্যাড.কম আপনার বাংলা ব্লগ বা ওয়েব সাইটে বিজ্ঞাপনের জন্য এদের নিকট আবেদন করতে পারেন। এ সাইটে আবেদন করার পর আপনার সাইট ভেরিফাই করতে ২৪ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে।
প্রথমে আপনি এখান থেকে
আমাদেরএ্যাড.কম
যান তারপর নিচের ছবিতে ডান পাশে উপরে লাল চিহ্নিত রেজিষ্ট্রেশন অপশনে ক্লিক করলে একটি ফরম আসবে তা সঠিকভাবে পূরণ করুন। এরপর Join Now এ ক্লিক করুন।
এরপর ইমেইলে আমাদেরএ্যাড থেকে একটি মেইল যাবে তাতে ক্লিক করে একাউন্ট একটিভ করুন এবং এরপর
আমাদেরএ্যাড.কম-এ ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগিং করুন। এরপর Submit Site-এ ক্লিক করুন ।
এরপর Submit Your Website Now-এ ক্লিক করুন
এরপর একটি ফরম আসবে তাতে সঠিকভাবে পূরণ করুন, এরপর Add Now-এ ক্লিক করুন।
এরপর সর্বোচ্চ ২৪ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, যদি আপনার সাইট অনুমোদন করে তাহলে তারা ইমেইলে লিংকসহ জানিয়ে দিবে। উক্ত ইমেইলে ক্লিক করুন এবং এরপর
আমাদেরএ্যাড সাইটে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিং করুন এরপর নিচের ছবি দেখতে পাবে এতে চিহ্নিত Get Code-এ ক্লিক করুন
এরপর নিচের ছবির মত ব্যানার সাইজ ও বর্ডার কালারের অপশন আসবে, তাতে আপনার সাইটে যে সাইজের ব্যানার প্রযোজ্য হবে তা সিলেক্ট করে ও বর্ডার কালার সিলেক্ট করে Get Code-এ ক্লিক করে এইচটিএমএল কোডটুকু কপি করে আপনার ওয়েব সাইটে এইচটিএমএল কোড হিসেবে পেষ্ট করুন
দেখবেন আপনার সাইটে বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এরপর আপনার আয় চেক করার জন্য Dashboard-এ ক্লিক করুন দেখবেন ডান পাশে আপনার আয় দেখা যাচ্ছে। এছাড়াও অধিক আয় করার জন্য Earn More-এ ক্লিক করে নিচে চিহ্নিত স্থান থেকে আপনার Affiliates লিংক সংগ্রহ করে তা বিভিন্ন সামাজিক সাইটে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
আপনার একাউন্টে ১,০০০/- টাকা জমা হলেই আপনি Payments অপশনে ক্লিক করে বিকাশ একাউন্ট বা ডাসবাংলা ব্যাংক একাউন্ট যুক্ত করে টাকা উত্তোলন করতে পারবেন।
এছাড়াও বাংলা সাইটে বিজ্ঞাপন দেওয়ার আরো সাইট রয়েছে তা হলো
পয়সা.কম তারাও বাংলা সাইটে বিজ্ঞাপন দিয়ে থাকেন। আরো একটি সাইট রয়েছে তা হলো গ্লুএ্যাড মার্কেট.কম এবং ক্লিকসোর.কম-এখানে রেজিষ্ট্রেশন করে তাদের