Advertisement

দাত পরিষ্কার করুন খুব সহজেই


Unknown | ৫/০৮/২০১৩ ০৪:২৫:০০ AM |


আচ্ছা, অতীত কালে তো ডাক্তার ছিল নাআর ছিল না নামকরা ব্রান্ডের পেস্ট ব্রাশ দাঁত মাজার জন্যতাহলে কি তখন মানুষের দাঁত থাকতো হলদেটে আর দাগে ভরা? মোটেই নামানুষের কাছে তখন ছিল হরেক রকম ঘরোয়া টিপসআর তেমনই একটা হচ্ছে কলার খোসা দিয়ে দাঁত সাদা করা
ভাবছেন এও কি সম্ভব? কিংবা ভাবছেন – “যাহ, সব ভুয়া”…
অসম্ভব নয়, আর মিথ্যাও নয়কলার খোসা সত্যিকার অর্থেই বিজ্ঞান সম্মতভাবে আপনার দাঁত সাদা করতে সক্ষমসুতরাং ভুলে যান দাঁতের ডাক্তারের কাছে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করার ভাবনা, আর ঘরে বসেই নিজের দাঁত গুলোকে রাখুন ঝকঝকেতবে হ্যাঁ, কাজটা করতে হবে সঠিক পদ্ধতিতেআর আজ জানানো হচ্ছে সেটাই
http://lmc-autos.webs.com
কলার খোসায় আছে প্রচুর পরিমাণে খনিজ উপাদানবিশেষ করে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজআর এরাই হচ্ছে দাঁতকে সাদা করে তুলবার প্রধান হাতিয়ারএছাড়াও কলার খোসায় আছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যারা কিনা দাঁতকে মজবুত করে তোলার পাশাপাশি খনিজ উপাদান গুলো শোষণ করতেও সহায়তা করেকলার খোসা নিঃসন্দেহে সাদা করে তুলবে আপনার দাঁত, তবে ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতিতেএবং অবশ্যই নিয়ম মেনেজেনে নিন বিস্তারিত পদ্ধতি
প্রথমেই বেছে নিন সঠিক কলাদাঁত সাদা করার জন্য ঠিক ভাবে পাকা কলা হওয়া জরুরীখুব বেশি পাকাও নয়, খুব বেশি কাঁচাও নয়এমন কলা বেছে নিন যারা কিনা এখন নিচের দিকে একটু একটু সবুজকেননা এই ধরনের কলায় পটাশিয়াম থাকে উচ্চ মাত্রায়আর এই পটাশিয়ামই দাঁত সাদা করার দায়িত্ব নেবে
কলা উলটো করে ছিলে নিনহ্যাঁ, যেভাবে আপনি ছিলে থাকেন কলা ঠিক তার উলটো দিক থেকে ছিলে নিনদেখবেন যে কলার গায়ে লম্বা লম্বা সুতার মতন আঁশ থাকেউলটো করে ছিলে নিয়ে এই আঁশ গুলো থাকবে খোসার সাথেই
খোসা থেকে চারকোনা করে দুটি টুকরো কেটে নিনআপনার সুবিধা মতন আকারেই কেটে নিনচাইলে এই কাটা খোসা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন
এবার সকালে দাঁত ব্রাশ করবার পূর্বে এই কলার খোসার ভেতরের অংশটি দিয়ে আপনার দাঁত খুব ভাল করে ঘষুনপ্রথম টুকরোটি দিয়ে পুরো এক মিনিট ঘষুনতারপর সেটা বদলে দ্বিতীয় টুকরোটি দিয়ে আরও এক মিনিটঅর্থা পুরো দুই মিনিট দাঁতকে ঘষুনদাঁতের প্রত্যেকটি অংশে যেন পৌছায় এমন ভাবে ঘষতে হবে
দাঁত ঘষা হলে কিছুক্ষণ অপেক্ষা করুন১৫ থেকে ২০ মিনিট করতে পারলে ভালোএই সময়ে পানি বা অন্য কিছু খাবেন না, কিংবা কুলি করবেন নাসময়টা পেরিয়ে গেলে আপনার নিয়মিত ব্যবহারের টুথ পেস্ট দিয়ে দাঁত মেজে নিন
এবার আয়নায় তাকিয়ে দেখুন তো, লাগছে না দাঁত একটু বেশি পরিষ্কার? ৪/৫ দিন এমন করার পরেই দেখবেন আগের চাইতে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে আপনার দাঁতহলদে ভাব যেমন কমে গেছে, তেমনি কালো ছোপটাও অনেকটাই সরে গেছেযারা ধূমপান বা মদ্যপান করেন, তাদের ক্ষেত্রেও কাজ করবে এই পদ্ধতিতবে ব্যবহার করতে হবে বেশ দীর্ঘদিনএবং সঠিক নিয়েম মেনে
অবশ্যই মনে রাখতে হবে যে-
- এটা কোনও ম্যাজিক নয়তাই ভালো ফল পেতে নিয়ম মেনে ব্যবহার করতে হবে
- অবশ্যই কমপক্ষে ২ মিনিট ঘষতে হবেএই সময়টা জরুরিবেশি ঘষলে আরও ভালো
- ঘষার পর অবশ্যই সময় দিতে হবে খনিজ গুলো দাঁতে শোষিত হবার
- যাদের দাঁত মদ্যপান, ধূমপান বা অসুস্থতার কারণে হলুদ তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে
- কলার খোসায় প্রচুর পরিমাণে চিনি থাকেতাই অবশ্যই দাঁত খুব ভালভাবে মেজে নিতে হবেএবং এই কারণেই দিনে ১ বারের বেশি ব্যবহার করা যাবে না
- যাদের দাঁত খুব একটা বেশি হলুদ নয়, তারা সপ্তাহে একবার ব্যবহার করুন
অনেকেই বলবেন যে কাজ হয় না, ভুয়া ইত্যাদিকিন্তু মোদ্দা কথাটা হলো হয় তারা চেষ্টা না করেই বলেছেন, কিংবা চেষ্টা করলেও সঠিক ভাবে করেননিফল পাবার জন্য অবশ্যই নিয়ম মেনে প্রয়োগ করতে হবেআর তাই অন্য লোকের কথা শোনা বাদ দিয়ে নিজেই চেষ্টা করে দেখুন না!
চেষ্টা করতে তো কেবল একটা কলাই লাগছে, তাই না?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for Comment.
contact: +8801826100102

 
Copyright 2014 © Bangla Tutorial । Developed By Blogger Sujan